রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের হাতাহাতি
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে নেতা-কর্মীদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে। তাঁরা কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। শুক্রবার বিকেলে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে রাজশাহী সরকারি সিটি কলেজ শাখার নয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক এবং শামানুল হক হৃদয়কে সদস্যসচিব করা হয়। এ কমিটি নিয়েই নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা শুক্রবার বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে তাঁরা প্রতিবাদ জানান। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে।
বিক্ষোভকারী নেতা-কর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে খুদে ভিডিও নির্মাতা, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা এ কমিটিকে নিজেদের পছন্দের ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে দাবি করেন, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন বলেন, ‘আমি রাজশাহীর বাইরে আছি। কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা কিছু জানি না। তবে নতুন কমিটি দেখেছি। এখানে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা কেন্দ্রে কথা বলেছি। এখন দেখা যাক, তারা কী সিদ্ধান্ত দেয়।’
How did this article make you feel?
Related Articles
রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
Jul 21, 2026
2 shared tags
যুবদল নেতার কার্যালয়ে ৪ যুবককে মারধর করে কাটা হলো চুল, ভিডিও ভাইরাল
Jul 01, 2026
2 shared tags
রাজশাহীতে এইচআইভি সংক্রমণ বৃদ্ধি, আড়ালে গোপন নেটওয়ার্ক
Jun 28, 2026 · 1 min
2 shared tags
খাবার দিতে দেরি হওয়ায় রাজশাহীতে দুটি রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ আহত
Jun 20, 2026 · 1 min
2 shared tags