নাটোরে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকার-মালপত্র চুরি
কার্যক্রম নিষিদ্ধ থাকা নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের বাড়িতে চুরি হয়েছে। বুধবার রাতে নাটোর শহরের কানাইখালি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর এক স্বজন।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে ওই বাড়িতে কেউ থাকেন না। ভুক্তভোগী সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা অন্য জায়গায় বসবাস করছেন। কানাইখালি এলাকার বাড়িতে সব মালামাল তালাবদ্ধ ছিল। রাত ১০টার কিছু পর প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তাঁর স্ত্রী ওই বাড়িতে যান। এ সময় তিনি দেখতে পান দুর্বৃত্তরা বাড়ির সব তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল চুরি করে নিয়ে গেছে।
সিরাজুল ইসলাম জানান, ওই বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার, ৫০ ইঞ্চি রঙিন টেলিভিশন, ১০টি বৈদ্যুতিক ফ্যান, সাবমারসিবল পাম্প, ২টি ফ্রিজের কম্প্রেসার ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরি হয়েছে।
সিরাজুল ইসলামের জামাতা মাসুদুর রহমান বলেন, বাড়ির কোনো কিছুই আর বাকি নেই। তাঁর ধারণা, কয়েক দিন ধরে দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে চুরি করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়িটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা হবে।
How did this article make you feel?
Related Articles
পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
Jul 18, 2026
2 shared tags
পুলিশের দাবি, পাবনায় মাইকে ঘোষণা দিয়ে হামলা করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা
Jul 16, 2026
2 shared tags
গোরস্তানের আগাছা পরিষ্কার করতে গিয়ে এলাকাবাসী দেখলেন ৯টি কবর খোঁড়া
Jul 16, 2026
2 shared tags
ছাত্রলীগের মিছিলের পর নাটোরে তিন নেতার বাড়িতে ভাঙচুর
Jul 10, 2026
2 shared tags