শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এই অনুরোধ করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি নিষেধাজ্ঞা মেনে চলতে দেশের সব গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এই অনুরোধ করা হয়।
তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন।
বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক অপরাধীর যেকোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার বা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যম) প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট পক্ষ ও নাগরিকেরা প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাবেন ও তা মেনে চলতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে সরকার এই তথ্য বিবরণীতে আশা প্রকাশ করেছে।
How did this article make you feel?
Related Articles
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
Jul 17, 2026
1 shared tag
জুলাইয়ের হত্যা মামলায় প্রশ্ন, ‘শহীদ’ এখন সৌদি আরবে, বাদী ভুয়া
Jul 16, 2026
1 shared tag
ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ
Jul 10, 2026
1 shared tag
খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি
Jul 04, 2026
1 shared tag