রামের মূর্তি অবমাননার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল
গাইবান্ধার একটি বিক্ষোভ সমাবেশে হিন্দুদের দেবতা রামচন্দ্রের ছবি ‘অবমাননার’ প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সনাতন সম্প্রদায় ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় এনেছে। এখন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় সরকারের নীরবতা উদ্বেগের বিষয়। তাঁরা বলেন, ঢাকায় শুরু হওয়া এ আন্দোলন প্রয়োজনে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, তাঁদের এক দফা এক দাবি—যারা রামচন্দ্রের অবমাননা করেছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং তাঁরা রাজপথ ছাড়বেন না।
সমাবেশে বক্তারা জানান, এ কর্মসূচির পর বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সারা দেশে কর্মসূচি রয়েছে। তাঁরা সেই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা সরকারকে আরও ৭২ ঘণ্টার সময় দিয়ে বলেন, এর মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে সনাতনী সম্প্রদায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগামী রোববার ধর্ম মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেবে।
How did this article make you feel?
Related Articles
এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তির’ প্রতিবাদে এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা
Jul 12, 2026
1 shared tag
বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন
Jul 03, 2026
1 shared tag
সরকারি গাছ কেটে বিক্ষোভের ঘটনায় ৮০ জনের নামে মামলা
Jul 02, 2026
1 shared tag
রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
Jun 09, 2026 · 1 min
1 shared tag